Our Project

You are here Portfolio Web Devlopment
User Rating: / 0
PoorBest 

 

ইস্টার্ণ প্লাজা

শপিং সেন্টার হিসেবে ইস্টার্ণ প্লাজায় সবসময়ই থাকে জমজমাট ভিড়। দেশী ও বিদেশী পণ্যের পসরা নিয়ে কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত ইস্টার্ণ প্লাজার পুরো শপিং সেন্টারই সাজানো হয়েছে বেশ পরিকল্পিত আর আকর্ষণীয় ভাবে। ফলে জুতা খুঁজতে গেলে একতলা দোতলা না খুঁজে সোজা চলে যাওয়া যায় চার তলায়। এমনিভাবে একতলায় রয়েছে নানা ধরনের কসমেটিক্স, জুয়েলারি, খেলনা, পুতুল, ব্যাগ, ক্রোকারীজ, ব্লেন্ডার, প্রেসার কুকার সহ সংসারের নিত্যপ্রয়োজনীয় জিনিস, আইসক্রিম পার্লার, বিউটি পার্লার, গৃহ সজ্জার জিনিস, শোপিস ইত্যাদি।

দ্বিতীয় তলায় দেশি বিদেশী শাড়ীর বৈচিত্র্যময় ভুবন। ব্লাউজ, পেটিকোট, চাদর, গজ কাপড়ও পাবেন এই তলায়। তৃতীয তলায় তৈরি পোষাকের দোকান। এমনিতে বিদেশি পণ্যের জন্য ইস্টার্ণ প্লাজা বেশ জনপ্রিয়। তিনতলায় দেশি সালোয়ার, কামিজ, শার্টের পাশাপাশি পাবেন ভারতীয় সালোয়ার-কামিজ, লাসা, ল্যাহেঙ্গা, বিদেশী স্কাট, টপস ফন্সক, ন্যাংট্রেস ইত্যাদি। ছেলেদের শার্ট, টিশার্ট, টাই, প্যান্ট, ব্লেজারও বাদ পরেনি। চারতলায় রয়েছে জুতা, স্যান্ডেল, সোনা-রূপার জুয়েলারি দোকান, চামড়ার ব্যাগ, জ্যাকেট, স্যুটকেস ইত্যাদি। পাঁচতলাটা প্রযুক্তি প্রিয় মানুষদের জায়গা। মোবাইল, কর্ডলেস, টেলিফোন সেট, সিডি, ডিভিডি, কম্পিউটার গেমস, ইস্ত্রি, রেডিও, ট্রানজিস্টার থেকে গৃহস্খালি ওয়াশিং মেশিন, টিভি, প্রেসার কুকার, ক্যাসেট প্লেয়ার সবই আছে পাঁচতলায়। আরো আছে ঘড়ি, চশমা, সানগ্লাস।

এমনিতে ইস্টার্ণ প্লাজার প্রতি তলায় পাবেন খাবারের দোকান। ফাস্ট ফুডের দোকান ছাড়াও আছে দোতলায় চাইনিজ রেস্টুরেন্ট এমনকি ব্যাংকও আছে পাঁচতলায়। এই শপিং সেন্টারে আর পাঁচ তলার ওপরে আরো ৫ তলা জুড়ে রয়েছে নানা ডাক্তারের চেম্বার আর ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেখানে অবশ্য শপিং-এর কিছু নেই।

বক্স : কী করবেন, কী করবেন না ?
> ইস্টার্ণ প্লাজা রবিবার পুরো দিন আর সোমবার প্রথম অর্ধদিবস বন্ধ থাকে। সুতরাং এসময়ে ইস্টার্ণ প্লাজায় কেনাকাটা করতে যাবেন না।
> দরদাম করতে ভুলবেন না। অল্প কিছু এক দরের দোকান ছাড়া সব দোকানেই দামাদামি করার প্রচুর সুযোগ রয়েছে।
> ইস্টার্ণ প্লাজায় ভূ-গর্ভস্খ গাড়ি পার্কিং-এর ব্যবস্খা রয়েছে তবে এর জন্য নির্দিষ্ট পরিমাণ ফিস দিতে হয়। এমনিতে ভিড় বাঁচানোর জন্য মার্কেট থেকে কিছুটা দূরে গাড়ি পার্কিং করাই ভালো।
> যারা এস্কেলেটারে (চলন্ত সিঁড়ি) চলতে ভয় পান তাদের জন্য লিফট বা সিঁড়িও রয়েছে ইস্টার্ণ প্লাজায়|

Joomlart